1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে প্রতারণার অভিযোগ: কালিগঞ্জে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরতের দাবি - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে প্রতারণার অভিযোগ: কালিগঞ্জে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরতের দাবি

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় প্রতারণার অভিযোগ তুলে জমাকৃত অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।বুধবার (১এপ্রিল) ২০২৬ বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের লিখিত অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, তারা অধিকাংশই অসহায়, হতদরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষ। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দারনগর গ্রামের কয়েক শতাধিক ব্যক্তি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দারনগর গ্রামের মৃত আনছার আলীর ছেলে

হাফেজ খায়রুল বাশার এর মাধ্যমে “পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স” নামক প্রতিষ্ঠানে অধিক মুনাফার আশায় নিয়মিত মাসিক টাকা জমা রাখেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও তারা তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি। অভিযুক্ত ব্যক্তি টাকা ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মূল পাশবই ও জমার রসিদ সংগ্রহ করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে টালবাহানা করে যাচ্ছেন। তারা আরও অভিযোগ করেন, হাফেজ খায়রুল বাশার তাদের সরলতার সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দারনগর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মোঃ মারুফুর রহমান,

একই গ্রামের মৃত মোহর আলীর ছেলে মোঃ মিয়ারাজ হোসেন, শামছুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম, মৃত দলিল উদ্দিনের ছেলে মিজানুর রহমান, মৃত কালু গাজীর ছেলে আব্দুর রাজ্জাকসহ অন্যান্য ভুক্তভোগীরা। এ সময় নারী-পুরুষসহ আরও অনেক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

ভুক্তভোগীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরত পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency