
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখারা আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান বিকাল প্রেসক্লাব মিলনায়তনে
অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল ও সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক শেখ আল নূর আহমেদ ইমন এর সঞ্চালনায়
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,
জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সপু, কালিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লা ইব্রাহিম
প্রত্যয় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য খায়রুল আলম, , সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মোঃ মহসিন প্রমূখ।
এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন বাজার গ্রাম দিদার এলাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল গফুর,
Leave a Reply