
সুকুমার দাশ বাচ্চু
পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক খুলনাএর আয়োজনে শনিবার ৮ নভেম্বর খুলনা সিএসএস, আভা সেন্টারে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক (প্যান) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাল্টি স্টক হোল্ডার ফর পিস এন্ড স্টেবিলিটি (এম আই পি এস) সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতিক বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সভায় পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক প্যান খুলনা বিভাগীয় কমিটির আয়বায়ক রুপসা উপজেলা বিএনপি’র আয়হায়ক সাইদুর রহমান মোল্লা এর সভাপতিত্বে সভায় প্যান কমিটির কার্যক্রম,(এম আই পি এস), পেভ, টি এইচ পি,জাতীয় প্রোগ্রাম, শান্তি প্রোগ্রাম, পিস ইভেন্ট, জনগণের মুখোমুখি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু,এলাকা সমন্বয়কারী রাজু জাবেদ,প্যান কমিটির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আশিক ই এলাহী,জাহানারা রহমান, সমন্বয়কার আবু তাহের এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর পবিত্র মোহন দাস,শেখ সাইফুল বারী সফু, শফিকুল ইসলাম বাবু,মাহফুজা খানম, ফরিদা পারভীন, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও খুলনা পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক প্যান কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply