1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা)  

কালিগঞ্জে ডিএমসি ক্লাব মাঠে ৮দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলায় পিডিকে মিতালী সংঘ জয়লাভ করেছে।

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার ২০ নভেম্বর ডিএমসি ক্লাবের ফুটবল মাঠে ৮ দলীয় লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পি ডি কে মিতালী সংঘ ৩ -০ গলে নওয়াবেঁকী শামীমা ক্লিনিক ভিক্টোরিয়ান কে হারিয়ে রাউন্ডে উত্তীর্ণ হয়। ডিএমসি ক্লাবের প্রধান উপদেষ্টা ও ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সেকেন্ড অফিসার শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সমাজসেবক হাফেজ আবুল বাশার । ডিএমসি ক্লাবের সদস্য

আলমগীর কবিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা রেজাউল হক ডাবলু, বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, উপদেষ্টা আবু হাসান রাজ, উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, সহ-সম্পাদক মাসুম হাসান, আখতারুজ্জামান টিটু, আসিফ মাহমুদ, কলিম শারাফি সোহেল, শেখ শাহিন, শফিকুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।

পিকে মিতালী সংঘের পক্ষে প্রথম গোল করেন খেলোয়াড় সাইদুল ইসলাম ও আব্দুল্লাহ দুটি গোল করেন। খেলায় সেরা খেলোয়া নির্বাচিত হন আব্দুল্লাহ। খেলাটি পরিচালনা করেন মনজুর এলাহি বাবু, সহকারী ছিলেন আতাউর , রুবেল , ও সোহাগ। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।টুর্নামেন্টের দ্বিতীয় খেলা শুক্রবার বিকাল তিনটা অনুষ্ঠিত হবে নলতা শরিফ ফুটবল একাডেম ও সাতক্ষীরা কুরাইল স্কাই স্পোর্টস।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency