1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সোনাগাজীতে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার -১ - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

সোনাগাজীতে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার -১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে যুবক হত্যার ঘটনায় নুরুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই ওই ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের মো. হানিফের ছেলে। তিনি পুলিশি অভিযানের খবর পেয়ে ধান ক্ষেতে লুকিয়েছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ১৬ নভেম্বর রাত আটটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মনোরঞ্জন দাস (২৫) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করে।  সে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের কলাবগান রাখাল ডাক্তার বাড়ির জোবেন্দ্র দাসের ছেলে। পরিাবার ও পুলিশের দাবি সোনাগাজী পৌর শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি ছোট ফেনী নদীর সাহেবের ঘাট ব্রিজের ওপর যাওয়ার কথা বলে ভাড়া করে দুর্বৃত্তরা। সেখানে ব্রিজ পার হয়ে রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় তারা। চালক বাধা দিলে তাকে ধারালে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে অটোরিকশা সহ খালের পাশে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার ভাই রাখাল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সিসি টিভির ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নুরুল ইসলাম রাজুকে গ্রেফতার করেন। দুই মাস পূর্বে একটি এনজিও থেকে ঋণ নিয়ে মনোরঞ্জন রিকশাটি কিনেছিলেন। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে রিকশাটি নিয়ে বের হয়েছিলেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency