1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
শিক্ষাবিদ ড. দিলারা বেগমের স্মরণে সাতক্ষীরায় জিরো পেইন ক্লাবের শোকসভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

শিক্ষাবিদ ড. দিলারা বেগমের স্মরণে সাতক্ষীরায় জিরো পেইন ক্লাবের শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। 

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে শিক্ষক সংগঠন ‘জিরো পেইন ক্লাব’। এ উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহীদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন জিরো পেইন ক্লাবের সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক অলিয়ার রহমান রিপন।

সভায় শোক প্রকাশ করে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলি, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, অধ্যাপক মোমেনা খানম, জেলা নাগরিক কমিটির সদস্য আলি নুর খান বাবুল, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, অ্যাডভোকেট মুনীরউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ফেরদৌসি লুচি, অধ্যাপক মহিউদ্দীন আহমেদসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, প্রফেসর ড. দিলারা বেগম ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ, নিরহংকার, সদালাপী ও মানবিক মানুষ। শিক্ষাঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিসরেও তাঁর অবদান ছিল গভীর ও স্থায়ী। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ব্যক্তিত্ব শিক্ষার্থী, সহকর্মী ও সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, ড. দিলারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন আলোকিত মানুষ, একজন নক্ষত্রসম ব্যক্তিত্বকে হারালো—যাঁর স্মৃতি ও কর্ম যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবে।

সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency