1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন.......মুহাদ্দিস রবিউল বাশার  - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন…….মুহাদ্দিস রবিউল বাশার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ,(সাতক্ষীরা):

সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার মৌতলা,চাম্পাফুল ও নলতা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ ও হিন্দু সমাবেশ এবং নির্বাচনীয় জনসভা, অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) সকাল থেকে কালিগঞ্জের মৌতলা বাস স্ট্যান্ড ও রায়পুর বাস স্ট্যান্ডে সংলগ্ন বাজারে গণসংযোগ, বিকালে চাম্পাফুল ইউনিয়নের শ্মশান ঘাটা নামক স্থানে হিন্দু সমাবেশ ও চম্পাফুল ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনীয় জনসভা এবং সন্ধ্যায় নলতা ইউনিয়নে কাশিবাটি টাইগার ক্লাব সংলগ্ন বাজারে গণসংযোগ ও ইছাপুরে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। এসময় তিনি বলেন দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দল-মত ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন। তিনি আরও বলেন আপনারা অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের দুইটি মন্ত্রণালয় পরিচালনা করতে দেখেছেন। সার্চলাইট দিয়ে খুঁজেও ওই মন্ত্রণালয় দুটিতে কোনো অনিয়ম ও দুর্নীতি পাওয়া যায়নি।সংসদে যেতে পারলে সাতক্ষীরা জেলাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক , সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলামসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কর্মীও নেতৃবৃন্দ,কৃষক,শ্রমিক,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।গণসংযোগ ও জনসভায় বক্তারা আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency