
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধ
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২:০০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন, আসন্ন রমজান মাসে প্রেসক্লাবে ইফতার মাহফিল, ঈদের পরে প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্টবার্ষিকী ও ঈদ পুনমিলনী অনুষ্ঠান সহ প্রেসক্লাবের চলমান কাজের হিসাব বিষয়ে আলোচনা হয়।
বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য এস এম গোলাম ফারুক, সেলিম শাহরিয়ার,শেখ নাজমুল হোসেন প্রমূখ।বর্তমান কমিটির নেতৃত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণের ফলে প্রেসক্লাবের টাইলস ও ডিজিটাল সাইনবোর্ড লাইট সার্বিক বিষয়ে আধুনিকায়ন হয়েছে।
Leave a Reply