1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি ও জনদুর্ভোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল

 

জব্দ করা হয়েছে। অভিযানে মৌতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফেরদৌস মোড়লের নিজ বাসভবনের রান্নাঘর ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে ৬টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ১,২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী ও র‍্যাবের একটি চৌকস দল অংশ নেয়। সাতক্ষীরা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল।

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু। তিনি ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু সিন্ডিকেট যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছিল। একজন জনপ্রতিনিধির বাড়ি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সাধারণ মানুষ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

চেয়ারম্যানের মুচলেকা ও পরিবারের বক্তব্য জানান

এ বিষয়ে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌস মোড়ল তার মুচলেকায় উল্লেখ করেন, জব্দকৃত ডিজেল কৃষি কাজের জন্য (ভেলু/সেচ মেশিন পরিচালনায়) বৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। তার নিজস্ব প্রায় ৫০ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালনার জন্য এই জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে।তিনি আরও বলেন, পরিবহন ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে তেল যথাসময়ে ব্যবহার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো প্রকার জ্বালানি মজুদ করবেন না মর্মে তিনি অঙ্গীকার করেন।

 

এদিকে চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কৃষিকাজ পরিচালনার জন্য নিয়মিত প্রায় ৭০০ লিটার জ্বালানির প্রয়োজন হয়। সে কারণে নিজেদের প্রয়োজনেই তেল সংরক্ষণ করা হয়েছিল বলে তারা দাবি করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency