
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস ও ১৪০তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শ্রমিক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৮টায় রেজিস্ট্রেশন নং-৯৫০, খুলনার আওতাধীন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালীতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশের উন্নয়নের দাবিতে বিভিন্ন স্তরের শ্রমিকরা অংশ গ্রহণ করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরতে র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে কারিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ১মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
Leave a Reply