1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পুনর্মিলনী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

“শৈশবের আলিঙ্গনে, চল স্কুল প্রাঙ্গণে” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৩১ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার মাধ্যমে। শোভাযাত্রাটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীত, কেক কাটা এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল চেয়ার সেটিং, বেলুন ফোটানো, দৌড় প্রতিযোগিতা, রশি টানাটানি, হাড়িভাঙা সহ নানা দেশীয় খেলাধুলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ শেখ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র রোজমীন আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার শেখ আশিকুর রহমান দিপু সার্বিক সহযোগিতা করেন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু এবং প্রাক্তন শিক্ষার্থী শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৫৭ বছরের পথচলায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন এবং আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সততা স্টোরসহ বিভিন্ন আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং কালীগঞ্জে আধুনিকায়িত শিক্ষার অন্যতম পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।

সন্ধ্যায় বিদ্যালয়ের ফুটবল মাঠে নির্মিত বিশাল মঞ্চ ও প্যান্ডেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন সোহাগ, চৈতালি মুখার্জি, মনিরুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, কাজী মৌমিতা, তানিয়াসহ অন্যান্য শিল্পীবৃন্দ। মিউজিক পরিচালনায় ছিলেন দীপক কুমার ও তাঁর সহকর্মীরা।

রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে ৫৭ বছর পূর্তির পুনর্মিলনী উৎসবের সমাপ্তি ঘটে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency