
শিমুল হোসেন স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগঙ্গা ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ১০টি পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) চৌগঙ্গা ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২৫টি করে মোট ২৫০টি হাঁস তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। হাঁস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) ইটনার এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাকের মানবিক দায়িত্বের অংশ। হাঁস পালন পরিবারগুলোর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ব্র্যাক অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আনসার আলী, শাখা ব্যবস্থাপক (দাবি), এবং আতিকুর রহমান, শাখা হিসাব কর্মকর্তা, চৌগঙ্গা ব্র্যাক অফিস, ইটনা,কিশোরগঞ্জ উপকারভোগীরা এ সহায়তা পেয়ে ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হাঁস পালন করে পরিবারে অতিরিক্ত আয় সৃষ্টির পাশাপাশি নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন বলে আশা করছেন।
Leave a Reply