
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠকেন্দ্রিক নলতা শরীফ ক্রিকেট একাডেমির দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয়ের এডিশনাল ভবনের হলরুমে এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মো. গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মো. সাইফুল ইসলাম, একাডেমির প্রধান কোচ মো. রবিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মো. রফিকুল ইসলাম, দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবারসহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।সভাপতির বক্তব্যে মো. রমজান হোসেন বলেন, “নলতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন খেলাধুলার চর্চা অব্যাহত রয়েছে। তবে আমাদের প্রত্যাশা, এই একাডেমি থেকে ভবিষ্যতে দক্ষ ও যোগ্য খেলোয়াড় তৈরি হবে, যারা জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে এক সময় জাতীয় দলেও স্থান করে নেবে।একাডেমির সার্বিক উন্নয়নে আমরা সবসময় পাশে থাকবো এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবো।অন্যান্য বক্তারাও একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।পরে প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডা. মো. আকছেদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ অজিবর রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম (তপু)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. রমজান হোসেন, সহ-সভাপতি মো. মাসুম ইবনে মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রধান কোচ মো. রবিউল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা, আলহাজ মো. শফিকুল ইসলাম, আলহাজ মো. ইকবাল হোসেন, মো. আকরাম হোসেন, মো. মিজানুর রহমান, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল হোসেন ও মাহমুদুল হক দোলন।অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।স্থানীয় ক্রীড়ানুরাগীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে নলতা শরীফ ক্রিকেট একাডেমি আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply