1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের শক্তিশালী অবস্থান - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের শক্তিশালী অবস্থান

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ,সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্বব্যাপী আয়োজিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক–এর অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে রঙিন, প্রাণবন্ত এবং শক্তিশালী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় তরুণ-তরুণী, জলবায়ু অ্যাক্টিভিস্ট, পরিবেশকর্মী এবং সাধারণ মানুষ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নীতি গ্রহণের দাবি তোলেন। হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দেন—“সবুজ পৃথিবী চাই—অবিলম্বে জীবাশ্ম জ্বালানি ছাই- জলবায়ু ন্যায়বিচার এখনই চাই”তরুণ জলবায়ু যোদ্ধারা জানান, প্রকৃতিকে বাঁচাতে হলে এখনই বিজ্ঞানসম্মত ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত জরুরি। সবার জন্য সবুজ, ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে দ্রুত নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হওয়া ছাড়া বিকল্প নেই।

অংশগ্রহণকারীরা বলেন,”বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আর কোনো ব্যর্থতা চলবে না। বিশ্বনেতাদের ফাঁকা প্রতিশ্রুতি নয়—এবার চাই সুনির্দিষ্ট পদক্ষেপ, জবাবদিহিতা এবং বাস্তবায়ন।”

তারা আরও উল্লেখ করেন যে উন্নত দেশগুলোকে ঐতিহাসিক দায়িত্ব অনুযায়ী জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও সহযোগিতা বাড়াতে হবে।এদিকে, ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০–এ এ বছর জলবায়ু অর্থায়ন ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর ন্যায়সংগত প্রাপ্তি নিশ্চিত করাই প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশসহ ১৫০টি দেশের অংশগ্রহণ এই সম্মেলনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরহাদ রেজা বলেন,“স্থানীয় পর্যায়ে তরুণদের এই জোরালো আন্দোলন আমাদের ভবিষ্যৎকে নিরাপদ ও টেকসই করার প্রত্যয়ে অনুপ্রাণিত করে। এটি বৈশ্বিক পরিবেশ আন্দোলনের সঙ্গে একাত্মতার শক্তিশালী প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইশারাত আলী, সাংবাদিক এস এম আহাম্মদ উল্লাহ বাচ্চু, সংস্থার সমন্বয়কারী রুবিয়া খাতুন, একাউন্টেন্ট জাফর সাদিকসহ আরও অনেকে। স্থানীয় পর্যায়ে পরিবেশ আন্দোলনের এই ধারাবাহিকতা জলবায়ুবান্ধব ভবিষ্যৎ গঠনে নতুন আশা জাগিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency