1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: তরুণদের কণ্ঠে সবুজ ভবিষ্যতের দাবি - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ-
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন

কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: তরুণদের কণ্ঠে সবুজ ভবিষ্যতের দাবি

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

শেখ আরিফুজ্জামান রাজু (সাতক্ষীরা) প্রতিনিধি:

বিশ্বব্যাপী চলমান জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে উচ্ছ্বাসভরা পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ শহীদ মিনার চত্বর হয়ে ওঠে জলবায়ু সচেতনতায় উজ্জীবিত তরুণদের মিলনমেলা। কর্মসূচির আয়োজন করে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা।

রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ জলবায়ু যোদ্ধারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং পরিবেশ–বান্ধব উন্নয়ন নিশ্চিত করার জোর দাবি জানান। তাদের মতে,

“ফাঁকা প্রতিশ্রুতির সময় শেষ—এবার চাই বাস্তব পদক্ষেপ, চাই ন্যায়ভিত্তিক জলবায়ু সমাধান।”

অংশগ্রহণকারীরা আরও বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ সংকট প্রতিদিনই মানবজীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তাই বিশ্বের উন্নত দেশগুলোকে নিজেদের দায়িত্ব আরও জোরদার করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি ন্যায়সঙ্গত ভূমিকা রাখতে হবে।

এদিকে, ব্রাজিলের বেলেমে গত ১০ নভেম্বর শুরু হওয়া জাতিসংঘের ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-৩০)-এ বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ অংশ নিয়েছে। জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতির দায়িত্ব এবং টেকসই সমাধান এ সম্মেলনের মূল আলোচ্য হিসেবে গুরুত্ব পাচ্ছে।

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরহাদ রেজা জানান,

“স্থানীয় তরুণদের এই অংশগ্রহণ প্রমাণ করে—জলবায়ু আন্দোলন এখন আর কেবল বৈশ্বিক ইস্যু নয়, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষা করার লড়াই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইশারাত আলী, এস এম আহাম্মদ উল্লাহ বাচ্চু, সংস্থার সমন্বয়কারী রুবিয়া খাতুন, অ্যাকাউন্টেন্ট জাফর সাদিকসহ আরও অনেকে।

 

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency