1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন  - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য ঘেরের বাসায় অগ্নিসংযোগসহ , জোরপূর্বক দখলচেষ্টা, হুমকি-ধামকি এবং ঘের থেকে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী জানান, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ- দখলে থেকে মৎস্য চাষ পরিচালনা করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন, ঘেরের বাসায় অগ্নিসংযোগ এবং ঘেরের মাছ ধরে নিয়ে যাওয়ার মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে অভিযুক্তরা সঙ্গবদ্ধ হয়ে ঘেরে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

 

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সহকারী কমিশনার (ভূমি), কালিগঞ্জ, সাতক্ষীরা বরাবর ১৬/১১/২০২৫ প্রেরিত তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয় থেকে বিরোধের সূত্রপাত।পি-৮০৯/২৫ (১৪৫ ধারা) নং মামলায় ১ম পক্ষ উৎপল বৈদ্য (পিতা: মৃত সন্তোষ বৈদ্য, সাং-ঘোজাডাঙ্গা, কালিগঞ্জ) এবং ২য় পক্ষ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইমান আলী গাজীর ছেলে আব্দুর রহিম ও আকবর আলী, ঘোজাডাঙ্গা গ্রামের ধ্রুব বৈদ্যের ছেলে দুর্লভ বৈদ্য, শীতল মণ্ডলের ছেলে শুকদেব মণ্ডল, সমীরণ বৈদ্য, চণ্ডী বৈদ্যসহ অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।

 

কার্যালয়ের ১৮/০৫/২০২৫ তারিখের ৬৭৪ নং স্মারকের আদেশ মোতাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সরেোজমিনে তদন্ত সম্পন্ন হয়। তদন্তকালে উভয় পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ৪৫ নং কুলিয়া দুর্গাপুর মৌজার বিভিন্ন বি.আর.এস খতিয়ানভুক্ত মোট ০.৮৮০০ একর জমি পৃথক পৃথক ব্যক্তির নামে রেকর্ড রয়েছে।

বাদীপক্ষের দাবি, এস.এ ২৬৮ ও ২৬৯ নং খতিয়ানের ১৬০ ও ১৬৪ দাগভুক্ত ১.২১০০ একর জমি দেং-৪৬/৬৮ নং মামলার রায় ও ডিক্রির মাধ্যমে তাদের পিতা সন্তোষ বৈদ্য প্রাপ্ত হন। পিতার মৃত্যুর পর তারা ওয়ারিশসূত্রে জমির মালিকানা ভোগ করছেন এবং ১৯৯২ সাল থেকে সেখানে মৎস্য চাষ পরিচালনা করে আসছেন। তবে বি.আর.এস জরিপে ভ্রান্তভাবে তাদের নামে রেকর্ড না হয়ে প্রতিপক্ষসহ অন্যদের নামে রেকর্ড হওয়ায় তারা রেকর্ড সংশোধনের জন্য দেং-২৮/ ২০২৫ (মামলা নং ২৮/২৫) মামলা দায়ের করেছেন, যা বর্তমানে সাতক্ষীরা আদালতে বিচারাধীন রয়েছে। ২য় পক্ষ দাবি করেছেন, সংশ্লিষ্ট জমি তারা ক্রয় সূত্রে বৈধভাবে প্রাপ্ত হয়েছেন। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, বর্তমানে ১ম পক্ষ প্রায় ১২বিঘা জমি বেড়িবাঁধ দিয়ে ঘের নির্মাণ করে মৎস্য চাষের মাধ্যমে ভোগ- দখলে আছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামের মৃত সন্তোষ কুমার বৈদ্যের পুত্র মনোরঞ্জন বৈদ্য, অবনী বৈদ্য ও ধনঞ্জয় বৈদ্য। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তারা আরো বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের রায়ের প্রতিই আস্থা রাখি। মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও যদি কেউ শক্তিপ্রয়োগে জমি দখলের চেষ্টা করে, ঘেরের বাসা পুড়িয়ে দেয় এবং আমাদের জীবিকার একমাত্র অবলম্বন নষ্ট করে, তবে তা শুধু অন্যায় নয়—আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায়বিচার কামনা করছি। এসময় সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency