1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে জামায়াতের ‘যাকাত’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ-
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন

কালিগঞ্জে জামায়াতের ‘যাকাত’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে যাকাত ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

প্রবন্ধে তিনি বলেন, সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা বাস্তবায়ন করা গেলে সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জন সম্ভব। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক ও পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক মোশারফ হোসেন চৌধুরী এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাসির উদ্দিন। এছাড়াও বাইতুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারী বক্তব্য রাখেন।সেমিনারে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাদ বিন জাফর, ও রমাদান সংগীত পরিবেশন করেন শিল্পী আরিফ হোসেন।

সেমিনারে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency