1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে ঈদ পোশাক বিতরণ - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে ঈদ পোশাক বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও সিদ্দীকিয়া এতিমখানায় এতিম, অনাথ, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ ২০২৬ ২৮ রমজান সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি কুতুবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কালিগঞ্জ রংধনু কমিউনিটি সেন্টারের মালিক আশিকুর রহমান আশিক। তিনি কোমলমতি কোরআনের ছাত্রদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

গাজী মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস এম হারুন উর রশীদ, দেবহাটা উপজেলার ঋষি কর্মকর্তা মোঃ আবুল কালামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ—সালাউদ্দিন, হাফেজ মাওলানা ওসমান গনি, হাফেজ মাওলানা আব্দুস সালাম, হাফেজ আমজাদ হোসেন, ইহসানুর রহমান ও মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক প্রমুখ।

এসময় শতাধিক কোরআন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী হিসেবে পায়জামা-পাঞ্জাবি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাশাপাশি, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মাদ্রাসার ছুটি ঘোষণা করা হয়। এ ছুটি ঘোষণা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওঃ মুফতি কুতুবুদ্দিন।

উল্লেখ্য, মাদ্রাসাটি ইলমুল ক্বিরায়াত, ইলমুল কুরআন, হিফজুল কুরআন ও লিল্লাহ বোর্ডিং ইয়াতিমখানা কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency