1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের নিজদেবপুরে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে ৪ দলীয় প্রবাসী কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ-
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন

কালিগঞ্জের নিজদেবপুরে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে ৪ দলীয় প্রবাসী কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভলিবল জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে ৪ দলীয় প্রবাসী কাপ ভলিবল টুর্নামেন্টের দিবারাত্রি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় উজ্জীবনী ইনস্টিটিউটের সামনে নিজদেবপুর ভলিবল মাঠে প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় এবং নিজদেবপুর নিত্যানন্দপুর মিলনী যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কালিগঞ্জ উপজেলার মৌতলা ভলিবল দল ও বেনাপোল ভলিবল দল। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৬০ পয়েন্টের এই খেলায় বেনাপোল ভলিবল দল ৬০ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয় এবং মৌতলা ভলিবল দল পায় ৪৬ পয়েন্ট।

দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে মাগুরা জেলা ভলিবল দল ও শ্যামনগর খানপুর ভলিবল দল। এ খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর ভলিবল দলের নামিদামি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও কোয়ালিটি এন্ড রূপসী বাংলা ফিট-এর কালিগঞ্জ ও মৌতলার স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও শ্যামনগর পাইলট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রোমানিয়া প্রবাসী আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকোন, এলাকার কৃতি সন্তান সেনাবাহিনীর সার্জেন মতিউর রহমান, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আলমগীর কবির রানা, মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্য কাজী মনিরুল ইসলাম এবং সাংবাদিক ফজলু হক, তাপস কুমার ঘোষ,মারুফ হোসেন, হাফিজুর রহমান ও ডাঃ আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আবু তাহের। খেলাটি পরিচালনা করেন ঢাকার আম্পায়ার শ্যামল ও মোস্তাফিজুর রহমান।

খেলার ধারাভাষ্যে ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। ডে-নাইট এই আকর্ষণীয় ভলিবল খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। স্মরণকালের সেরা আয়োজন হিসেবে উড়ন্ত বলের দুরন্ত ভলিবল খেলায় দর্শকরা দারুণভাবে উপভোগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা জেলা ভলিবল দল ও শ্যামনগর খানপুর ভলিবল দলের মধ্যকার খেলা চলছিল।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency