1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের মিনাজকাটিতে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জের মিনাজকাটিতে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব মুহাদ্দিস রবিউল বাশার হুজুর কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি নিবাসী মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়ল সাহেবের কবর জিয়ারত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) যোহর নামাজ শেষে তিনি মিনাজকাটি কবরস্থানে উপস্থিত হয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আনারুল ইসলাম, রতনপুর ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন,ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আলী ও সেক্রেটারি হাফেজ আহমেদ শাহ মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

কবর জিয়ারতকালে মুহাদ্দিস রবিউল বাশার হুজুর মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়ল সাহেবের দ্বীনি আদর্শ, মানবিকতা ও সমাজকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,আলহাজ্ব শওকত আলী মোড়ল সাহেব ছিলেন একজন পরহেজগার, আল্লাহভীরু ও সমাজহিতৈষী মানুষ। তাঁর সততা, নৈতিকতা ও মানুষের পাশে থাকার দৃষ্টান্ত আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।

তিনি আরও বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে। মরহুমের সৎকর্ম ও মানবসেবার স্মৃতি এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে তিনি আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করেন।এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরাও মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency