1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফরোজা আক্তার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে   - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফরোজা আক্তার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে  

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার, তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব সেনাবাহিনীর কালীগঞ্জের ক্যাম ইন চার্জ ক্যাপ্টেন মহিদুল হক, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান,উপজেলা সহকারী কমিশনার ভূমি খান, থানা অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে বক্তব্য ও রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন,বাংলাদেশ জামাাত ইসলামী মনোনীত প্রার্থী মহাদ্দিস রবিউল বাশার, মাইনোরিটি দলের প্রার্থী রুবেল হোসেন,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ফেক এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকী,সেক্রেটারি আব্দুর রউফ,নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহ-সভাপতি মোল্লা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী শফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন নির্বাহী সদস্য রেদাউন ফেরদৌস রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারুফ হাসান, উপজেলা ইমাম সমিতির হাফেজ আব্দুল গফুর ইমাম জহিরুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।

প্রধান অতিথিসহ প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দেন, শতভাগ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় একই স্থানে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency