1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিগঞ্জে ইফতার মাহফিল - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ-
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিগঞ্জে ইফতার মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার কালিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্রমাহে রমজান উপলক্ষে ২৮ রমজান, বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে এই ইফতার মাহফিল কালিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী-সমর্থক ও অঙ্গ-সহযোগী সংগঠনের সার্বজনীন নেতৃবৃন্দের উদ্যোগে ।ইফতার মাহফিলে

নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নেতা শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম আহমেদ,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।ইফতার মাহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের উন্নয়ন, স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়ও আত্মার মাগফেরাত কামনা করা হয় । বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের সাবেক খতিব মাওলানা মোঃ আকরাম হোসাইন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency