
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে
রবিবার (৮ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মহিলা বিশেষ কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি সালেহা খাতুন, নারী উদ্যোক্তা রাবেয়া আফরিন প্রমূখ। উপজেলা পিএফজি গ্রুপের কো-অর্ডিনেটর সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবসে উপজেলায় তিনটি স্টলের নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে উপজেলা নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম( ওয়েভ) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও নারী সংগঠনের প্রতিনিধিসহ সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply