
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচন কমিশন কর্তৃক দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে ৪ টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম,সাবেক এমপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসার,সাতক্ষীরা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলার সেক্রেটারি নাজমুল ইসলাম ও সাতক্ষীরা শহর শাখা সেক্রেটারি মেহেদী হাসান কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী ও নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা জামায়াতে’র কর্মপরিষদ সদস্য মাওঃ নূরুজ্জামান হাবিবী, মাওঃ আব্দুস সামাদ, মাওঃ আব্দুল মোমিন, আফতাব উদ্দিন, আবু ইসলামসহ দলটির উপজেলা ও ইউনিয়ন কর্মীও নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply