1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। কালীগঞ্জ সাতক্ষীরা: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  (রবিবার

১ মার্চ) ১১ রমজান বিকাল ৫টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার পূর্ব আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র  সাবেক সচিব ডা. শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায়  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন।ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য ও জিয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল), জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,জেলা বিএনপি সদস্য শেখ নুরুজ্জামান।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেন সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন পবিত্র রমজানের মহিমায় দীনের পথে আমাদের চলতে হবে।

তিনি বলেন মানুষের ভালোবাসায় বিপুল ভোটে তারেক রহমান সরকার গঠন করেছেন। তিনি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছেন আপনারা তার জন্য দোয়া করি ।তিনি আরো বলেন ১২ই ফেব্রুয়ারি যারা দলের সাথে বেইমানি করেছে তাদেরকে ক্ষমা করা হবে না। আমি আজীবন জাতীয়তাবাদ দলের সাথে আছি এবং থাকবো সাধারণ মানুষের পাশে থাকে কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান সহ ভাড়শিমলা, বিষ্ণুপুর, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, মৌতলা, নলতা রতনপুর এবং তারালী ইউনিয়ন বিএনপির তৃর্ণমূল পর্যায়ের শতশত নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency