
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
ব্রাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কালিগঞ্জ সাতপুর এলাকার মানুষের সুপেয় পানির আনুষ্ঠানিক ওয়াটার প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫ টায় কালিগঞ্জ ব্র্যাক অফিসের পাশে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ওয়াটার প্লান্টের উদ্বোধন করেন প্রধান অতিথি মাইক্রোফাইন্যান্স এর সহকারী পরিচালক বেলায়েত হোসেন, কালিগঞ্জ (বি সি ইউ সি) ব্রাক এর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের সাইফেনান্স দাবি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মামা হাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক দাবি নজরুল ইসলাম, ও এলাকা ব্যবস্থাপক মো: শফিউর রহমান খান প্রমূখ।
প্রথম উদ্বোধনী দিনে সুপেয় পানি প্রকল্প থেকে প্রায় ৪-৫ শতাধিক নারী-পুরুষ ব্যক্তির মাঝে পানি ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা। এই পানির প্রকল্প থেকে কেয়ারটেকার ও বিদ্যুৎ বিল খরচ বাবদ নামমাত্র মূল্যে খাওয়ার পানি দেওয়া হবে। বর্তমান কালীগঞ্জের এলাকায় সুপেয় পানির অভাব থাকায় ব্র্যাকের এ ধরণীয় সুপেয় পানি প্রকল্পের উদ্যোগে এলাকায় প্রশংসিত হয়েছে । এখান থেকে প্রতিদিন এলাকার সকল সাধারণ মানুষ পানি নিতে পারবে।
Leave a Reply