
সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ,সাতক্ষীরা
কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চম্পাফুল ইউনিয়ন আমীর মাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহিম রহমান এর সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাশার,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কালিগঞ্জ উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ । আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল ইসলাম মোড়ল, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আতিয়ার রহমান এবং ইউনিয়নের টিম সদস্যবৃন্দ।
Leave a Reply