1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
জাতীয় সাংবাদিক সংস্থা'র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কালিগঞ্জের কৃতি সন্তান মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০২ আগষ্ট) সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাথলেটিক্স মোঃ জাকির হোসেন, বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা সুকুমার দাশ বাচ্চু, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সহ সভাপতি ইশারাত আলী, সহ সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শিমুল হোসেন ও ইমরান আলী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এস এম রেদাওয়ান ফেরদৌস রনি, জাকিরের গর্বিত পিতা স্বাস্থ্যকর্মী মাহবুবর রহমান, সাংবাদিক কাজী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শেখ সলেমান মামুনসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সাংবাদিক, ক্রীড়াবিদ, সুধীজন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী এই অ্যাথলেটকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক শুভকামনার মাধ্যমে সংবর্ধিত করা হয়।

বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে আনা কৃতী অ্যাথলেট মোঃ জাকির হোসেন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোঃ জাকির হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং কালিগঞ্জ ও সাতক্ষীরাবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনে উৎসাহ জোগাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency