
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–৩ আসন
(আশাশুনি–কালিগঞ্জ) থেকে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট স. ম. আলিফ হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আসন্ন নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।মতবিনিময় সভায় অন্যনার মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রয় কমিটির নির্বাহী সদস্য সুভাষ চন্দ্র রায়,আশাশনি উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রাশিব ইকবাল,প্রচার সম্পাদক ইলিয়াস আলী সরদার, কালিগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম বাবু।
এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply