1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ভুল তথ্যের কারণে সাময়িক বন্ধ প্যাথলজি ল্যাব, অন্যান্য সেবা সচল: লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতাল - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

ভুল তথ্যের কারণে সাময়িক বন্ধ প্যাথলজি ল্যাব, অন্যান্য সেবা সচল: লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালে সকল প্রকার বৈধ লাইসেন্স বিদ্যমান রয়েছে এবং নিয়মিত অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

একটি অনিচ্ছাকৃত ভুল তথ্য ও প্রশাসনিক ভুল বোঝাবুঝির কারণে সাময়িকভাবে হাসপাতালের প্যাথলজি ল্যাব বিভাগ বন্ধ রাখা হলেও বহির্বিভাগসহ অন্যান্য সকল চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকালে হাসপাতাল সূত্রে জানা যায়, লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালটি একটি বি-ক্যাটাগরির প্যাথলজি ল্যাব হিসেবে নিবন্ধিত। এ ক্যাটাগরির ল্যাবে পূর্ণকালীন প্যাথলজিস্ট থাকার আইনগত বাধ্যবাধকতা নেই।

সাতক্ষীরা জেলায় বর্তমানে মাত্র চারজন প্যাথলজিস্ট রয়েছেন, যারা বিভিন্ন বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠানে খণ্ডকালীন চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করে থাকেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এর আগে ডা. আব্দুস সাদিক অপু সপ্তাহে দুই দিন চুক্তিভিত্তিক প্যাথলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করতেন।

 

তবে চলমান সড়ক সংস্কার কাজের কারণে তিনি সাময়িকভাবে হাসপাতালে উপস্থিত হতে পারছেন না। এ অবস্থায় ল্যাব ইনচার্জ অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করায় বিষয়টি প্রশাসনিক বিভ্রান্তির জন্ম দেয়।এই ভুল তথ্যের প্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশক্রমে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে শুধুমাত্র প্যাথলজি ল্যাব বিভাগ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। তবে হাসপাতালের বহির্বিভাগ, চিকিৎসা পরামর্শ ও অন্যান্য সকল সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেন।

 

এদিকে গত বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিভিল সার্জন কার্যালয়ের পরামর্শ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে নতুন একজন প্যাথলজিস্ট বিশেষজ্ঞের সঙ্গে চুক্তি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদনের জন্য সিভিল সার্জন মহোদয়ের বরাবর প্রেরণ করেছেন।

 

এ সংক্রান্ত কাগজপত্রের কপিও সংশ্লিষ্ট দপ্তরের কাছে উপস্থাপন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান,সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আগামী ২–১ দিনের মধ্যেই প্যাথলজি ল্যাব পুনরায় চালু করা হবে বলে তারা আশাবাদী।

 

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন,“ভুল তথ্যের কারণে সৃষ্ট সাময়িক বিভ্রান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রোগীসেবার স্বার্থে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency