1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। 

২৯ জানুয়ারি ২০২৬ সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরেফিন জুয়েল, বিপিএম, পুলিশ সুপার, সাতক্ষীরা ও সভাপতি,ম্যানেজিং কমিটি,সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা।

এসময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহণ, বেলুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের একটি চৌকস দল পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়কে দৃষ্টিনন্দন মার্চ পাস্টের মাধ্যমে সালামি প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ। খেলাধুলা সহ সুস্থ সংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, বিদ্যালয় ভিত্তিক এই প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সকলেই লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, রাশিদ হাসান খান, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency