
সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা:
আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর পৌত্র (পীরজাদা গওছার রেজা সাহেবের জেষ্ঠ্য পুত্র) মো. সহিদুল হক (৭২) শুক্রবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সিবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
সহিদুল হক সাহেব ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন কুয়েতে চাকুরী শেষে নলতা শরীফে ব্যবসায় নিযুক্ত ছিলেন। পাশাপাশি নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য হিসেবে নানা সমাজসেবামূলক কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। কিছুদিন আগে তার একমাত্র পুত্র তৌফিক আহ্ছান অতর্কিত সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন।
আল্লাহ এই পরিবারকে ধৈর্যধারণ করার ক্ষমতা দিন। শোকাহত পরিবারের প্রতি কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
Leave a Reply