1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কামারগাতি হযরত শাহসুফি ছোট মিয়া (রহ:) পীর সাহেবের ৪ দিনব্যাপী ৫৫ তম বার্ষিক ওরস শরীফ শুরু - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কামারগাতি হযরত শাহসুফি ছোট মিয়া (রহ:) পীর সাহেবের ৪ দিনব্যাপী ৫৫ তম বার্ষিক ওরস শরীফ শুরু

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

।। সুকুমার দাশ বাচ্চু।। কালীগঞ্জ সাতক্ষীরা :

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাতী হযরত শাহসুফি ছোট মিয়া (রহ:) পীর সাহেবের ৫৫ তম বার্ষিকী ওরস শরীফ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কামারগাতী মাজার শরীফ প্রাঙ্গনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ওরস শরীফ ১৫-১৬ ১৭ ও ১৮ জানুয়ারি বৃহস্পতি,শুক্র, শনি ও রবিবার চারদিন ব্যাপী উদযাপিত হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও কামারগাতি মাজার শরীফ প্রাঙ্গণ সুসজ্জিত প্যান্ডেল, গেট, লাইটিং সুন্দর ভাবে সাজানো হয়েছে। মাজারের পাশে একটু দূরে বসেছে বিভিন্ন কেনাকাটার দোকান মেলা।কামারগাতী মাজার শরীফ কমিটির সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিঁপি অ্যাডভোকেট শেক আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন সহ কমিটির সদস্যবৃন্দ হযরত শাহসুফি ছোট মিয়া (রহ:)এর ৫৫ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৭ জানুয়ারি বাদ মাগরিব থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে ওরশ শরীফ উপলক্ষে ইসলামী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা কমিটির সভাপতি আলহাজ্ব এম শামসুর রহমান ১৬ জানুয়ারি শুক্রবার বিকাল তিন টায়, মাজার প্রাঙ্গনে ইসলামী প্রতিযোগিতার হামদে এলাহী,নাতে রসূল( স :), গজল কিরাত পাঠ ও আজান। এছাড়া বিদায় হজের তাৎপর্য ও ছোট মিয়া( রহ:) এর পূর্ব পরিচিতি। বিষয়ে আলোচনা হবে।

এদিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুরে সৈয়দ বুলহা (রহ:) পীরের ১৫-১৬ ও ১৭ তিন দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ শুরু হয়েছে। অন্যদিকে কালিগঞ্জ কাকশিয়ালি নদীর পাশে বাবা মদিনা দরগায় ১৫ ও ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী হাজত অনুষ্ঠান শুরু হয়েছে। বাবা মদিনা পীরের দরগায় সুসজ্জিত করা হয়েছে সেখানে দুই দিনব্যাপী কাওয়ালী ও মুর্শিদি অনুষ্ঠিত হবে। বাবা মদিনার ভক্ত আশেক খান আবেদার রহমানসহ বাবা মদিনার ভক্তবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency