
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রফেসর ড. আসলাম আল মেহেদী জনগণের সেবা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমি সাতক্ষীরার মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসি। জনগণের কথা শোনা, এলাকার বাস্তব সমস্যা সমাধান এবং উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যেই এমপি হতে চাই। সাতক্ষীরার উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করতে আমি কাজ করতে প্রস্তুত।”কালিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. আসলাম আল মেহেদী তাঁর পক্ষ থেকে এলাকাবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “উন্নত, সুশাসিত ও মানবিক সমাজ গঠনে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। এলাকায় তাঁর এই বার্তা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, শিক্ষাবিদ ও মানবিক মূল্যবোধসম্পন্ন এ প্রার্থী আগামী দিনে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারেন।
Leave a Reply