1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবি পণ্য বিতরণ" ৭০৮ পরিবার পেল ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী, স্বস্তি নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবি পণ্য বিতরণ” ৭০৮ পরিবার পেল ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী, স্বস্তি নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র উদ্যোগে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ৯টা থেকে দক্ষিণ শ্রীপুর বাজার সংলগ্ন টিসিবি ডিলার পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, এদিন মোট ৭০৮টি পরিবারের মাঝে সরকার নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি প্রদান করা হয়। এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয় ৫৪০ টাকা, যা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম হওয়ায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ফিরে আসে। শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স মার্কেট সংলগ্ন স্থানে আয়োজিত এ কার্যক্রম স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। নির্ধারিত তারিখে কার্ডধারী উপকারভোগীরা শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থিত হয়ে তাদের প্রাপ্য পণ্য সংগ্রহ করেন।

বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল বলেন, “সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়া। স্মার্ট কার্ডভিত্তিক এ ব্যবস্থার ফলে অনিয়ম অনেকাংশে কমে এসেছে এবং সাধারণ মানুষ সহজেই তাদের প্রাপ্য সুবিধা পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির এমন কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে।

তারা এ ধরনের কর্মসূচি নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে চালু রাখার দাবি জানান।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে এবং বাজার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency