1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের মানবিক উদ্যোগ"রমজানজুড়ে অসহায় পরিবারে ইফতার সহায়তা - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের মানবিক উদ্যোগ”রমজানজুড়ে অসহায় পরিবারে ইফতার সহায়তা

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১৬ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মানবতার ঘর ফাউন্ডেশনের পরিচালক,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং খুলনা বিভাগের জিয়া ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। রবিবার ( ১ মার্চ ২০২৬) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা কার্যক্রমের সমাপনী ধাপের ইফতার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।আয়োজক সূত্রে জানা যায়,২০১৭ সাল থেকে নিজস্ব অর্থায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছেন ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। চলতি রমজানেও নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যে ১৬ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল—ছোলা ১ কেজি, সুজি ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মুড়ি ১ প্যাকেট, চিনি ১ কেজি ও চিঁড়া ১ কেজি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন মুকুল বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক ও ধর্মীয় কর্তব্যও। ২০১৭ সাল থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নসহ সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) নির্বাচনী এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ইফতার সামগ্রী ছাড়াও সেলাই মেশিন, চার্জারচালিত ভ্যান, শিক্ষার্থীদের বই ও বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তবেই একটি সহমর্মিতাপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে তাঁর নেতৃত্ব অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকনসহ ১২টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency