1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের সর্বশেষ জনসভা কালিগঞ্জের শহীদ সোহরাওয়ার্দী পার্কে অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খান লতিফুর রহমান বাবলু।

 

জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাজু আহমেদ জাকির ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জনতার ঢল নামে। বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে পাশ্ববর্তী সড়কসমূহেও বিপুল সংখ্যক মানুষকে অবস্থান নিতে দেখা যায়।

 

বিশাল এ জনসভায় ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে অনেক ভালবাসেন। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে আপনাদের এ ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন।

তিনি আরও বলেন, আমি সব ছেড়ে দিয়েছি আপনাদের কাছে থাকার জন্য। আপনারা যে ভালবাসা দেখাচ্ছেন তার ঋণ শোধ হবে না। আগামী ১২ তারিখ সবাই সকাল সাড়ে ৭ টায় ভোটকেন্দ্রে যাবেন ও নির্ভয়ে ভোট দিবেন। কোন হুমকির তথ্য পেলে আমি সাথে সাথে সেখানে পৌঁছে যাবো। নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

 

আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সবুজ হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, ধলবাড়িয়া ইউপি মেম্বর আব্দুস সাত্তার, বিএনপি নেতা স্বদেশ কুমার মন্ডল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, আলেকুজ্জামান টিপু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি জুলি, কুশলিয়া ইউপির মেম্বার সিরাজুল ইসলাম, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কুশলিয়া ইউপির সদস্য শেখ খাইরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দীন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার,আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস ডলি ইসলাম, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান খায়রুল আহছান, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির ইঞ্জিনিয়ার আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সচিব আবু মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, জাতীয় মাইনোরিটি পার্টির সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে রকেট প্রতীকের প্রার্থী রুবেল গাইন প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency