1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১লা জুলাই বুধবার সকাল দশটায় স্কুলের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব।স্কুলের সহকারী শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তহমিনা পারভীন, প্রভাষক মৌমিতা মল্লিক, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, প্রত্যয়ের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, ডেপুটি নির্বাহী পরিচালক শেখ নাজমুল হুদা। বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন ডা: মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম সাইফুল্লাহ,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ, যমুনা ক্লিনিক এর পরিচালক সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, সংগীত শিল্পী আরিফ হোসেন, সহকারী অধ্যাপক মহসীন আলী, চিত্রশিল্পী রাকিব হোসেন লিটু, চিত্রাঙ্কন শিক্ষক ও চিত্রশিল্পী জেবা, শিক্ষক শঙ্কর কুমার ঘোষ,শেখ ইশতিয়াক আহমেদ, শিশির কুমার সরকার, মাওলানা আশিকুর রহমান, হাফেজ মাওলানা শাহজাহান।”ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল এই প্রতিপাদকে সামনে রেখে স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা। মধ্য আষাঢ়ে টিপটিপ বর্ষার ভিতরে স্কুলের শতভাগ ছাত্রছাত্রী এবং অভিভাবক/অভিভাবিকা,,স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা মন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency