
।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জিনিস পত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান,তিনি নাজিমগঞ্জ মোকামের বিভিন্ন মুদি দোকান, মাছ বাজার, মাংসের দোকান, কাঁচা বাজারে পণ্যের মূল্য ও মান যাচাই করেন। তিনি ব্যবসায়ীদের দোকানের মালামালের মূল্য তালিকা প্রদর্শন,পণ্যের গুণগত মান যাচাই ও ক্রয় রশিদ সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন বাজার ঘুরে দেখেন এ সময় অভিযানে অধিক মূল্যে ফল বিক্রয়ের অভিযোগে নাজিমগঞ্জ বাজারের মহসিন আলী নামের এক ফল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন। রমজান মাসব্যাপী এ ধরনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ।
Leave a Reply