1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে র‍্যাব-৬ ও বিজিবির যৌথ অভিযানে ৯৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী আটক - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ-
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন

কালিগঞ্জে র‍্যাব-৬ ও বিজিবির যৌথ অভিযানে ৯৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব-৬ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ উদ্যোগে ৯৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ফেন্সিডিল চোরা চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর (দমদম) এলাকায় র‍্যাব ৬ ও বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ।

অভিযানকালে র‍্যাব সদস্যরা আটকৃত ওই নারীর

নিজ বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর থেকে ৪–৫টি বস্তার ভেতরে রাখা মোট ৯৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন।

আটক নারী হলেন কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. মিজানুর রহমানের স্ত্রী ইয়াসমিন জাহান (৩২)।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা র‍্যাব-৬-এর এডিশনাল এসপি জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে পোশাকধারী ও সিভিল পোশাকে প্রায় ২০–২৫ জন র‍্যাব সদস্যরা বিজিবি যৌথ

এ অভিযানে অংশ নেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) একই এলাকার আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান অর্থাৎ আটক নারীর স্বামী৫০৭ বোতল ফেন্সিডিলসহ আটক হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার এই অভিযান পরিচালনা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency