1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় ললতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন  - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় ললতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন 

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫৪ তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলায় উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নলতা মাধ্যমিক বিদ্যালয়। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য শিক্ষক মুস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু উপজেলা মাধ্যমিক ক্রীড়া কমিটির (ক্রিকেট) আহ্বায়ক ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল আজাদ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম হোসেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী দিনের চূড়ান্ত খেলায় সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মাদকের ছোবল থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকেই নিয়মিত খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে উঠে আসার চেষ্টা করতে হবে। ক্রিকেট ও ফুটবলে সাতক্ষীরার একটি গৌরবময় সুনাম রয়েছে। মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারসহ নারী ফুটবলের সাবিনা আফাইদা জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা দেশ ও বিশ্বের কাছে বাংলাদেশের গর্ব। সেই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। এতে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।টসে জিতে নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৮ রান করে, জবাবে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। ৯৬ রানে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌর উপার্জন করে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় রাসেল শেখ ১০৩ রান সেঞ্চুরি করে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency