1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদে শান্তিপূর্ণভাবে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদে শান্তিপূর্ণভাবে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জনবল নিয়োগ উপলক্ষে লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ল্যাবরেটরি কিন্ডারগার্ডেন স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এছাড়াও উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদ মডেল মসজিদ কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মডেল অডিটর নুর ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রিয়াজুল ইসলাম। উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কমিটি এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, জনবল নিয়োগের জন্য মোট তিনটি পদে ৪৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৩৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৮ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন।

পদভিত্তিক উপস্থিতির বিবরণ অনুযায়ী

ইমাম পদে আবেদন করেন ২৫ জন, পরীক্ষায় অংশ নেন ১৯ জন। মোয়াজ্জেম পদে আবেদন করেন ১০ জন, পরীক্ষায় অংশ নেন ৮ জন। খাদেম পদে আবেদন করেন ১২ জন এবং সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীদের মাঝে শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে পরীক্ষা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, পরীক্ষা সম্পন্ন হওয়ায় উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত শেষ করে শিগগিরই ফলাফল ঘোষণা করা হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency