1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদে সাবেক ইমাম মাওলানা আকরাম হোসাইনকে বিদায় সংবর্ধনা প্রদান  - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময়

কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদে সাবেক ইমাম মাওলানা আকরাম হোসাইনকে বিদায় সংবর্ধনা প্রদান 

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি: 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ কমিটির পক্ষ থেকে সাবেক ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর উপজেলা পরিষদ নবনির্মিত মডেল জামে মসজিদ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মুয়াজ্জিন মহিদুল ইসলাম বাদশাকেও সংবর্ধনা দেওয়া হয়।উল্লেখ্য, সাবেক ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন দীর্ঘ ২৪ বছর ধরে উপজেলা পরিষদ জামে মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি একটি সরকারি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। সরকারি নীতিমালা অনুযায়ী অন্য সরকারি চাকরিতে নিয়োজিত থাকায় উপজেলা পরিষদ মডেল মসজিদে দায়িত্ব পালন করা সম্ভব নয়।এ কারণে উপজেলা পরিষদ মডেল মসজিদ কর্তৃপক্ষ ও ইসলামী ফাউন্ডেশন-এর নীতিমালা অনুসারে নতুন জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নবনিযুক্ত ইমাম, খতিব ও মুয়াজ্জিন দায়িত্ব গ্রহণের মাধ্যমে মসজিদে নিয়মিত নামাজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইমাম ও মুয়াজ্জেম বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল মসজিদের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ রিয়াজুল ইসলাম।অনুষ্ঠানে নবনিযুক্ত উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আহমদ আলী আনুষ্ঠানিকভাবে মাওলানা আকরাম হোসাইনকে জায়নামাজ উপহার তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন মুয়াজ্জিন আমির হোসাইন, খাদেম ইফতেখার রহমান, মাসুম বিল্লাহসহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency