
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ মডেল মসজিদের জনবল নিয়োগ পরীক্ষা শনিবার।দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও প্রশ্নবিদ্ধমুক্ত রাখতে পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত সাধারণ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সভাপতি উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মইনুল ইসলাম খান ।নির্দেশনা অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করতে পারবেন না।আগামী শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা ল্যাবরেটরি স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply