
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মৃত: জব্বার আলী তরফদারের পুত্র কয়েক ডজন মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ডাকাত বাহার আলী তরফদার ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানার আলুব্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এ এসআই) আতিকুর রহমান ও এসআই সরোয়ারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে ‘র্যাব-৪’ মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল।আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।কুখ্যাত সন্ত্রাসী ডাকাত বাহার আলী গ্রেপ্তার হওয়ায়
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে বাহার আলীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব জানিয়েছেন গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত কার্যক্রম জোরদার করা হবে।ইতিপূর্বে সন্ত্রাসী বাহার আলীর সহযোগী ইয়ার আলী ধরা পড়েছে পুলিশের হাতে।তার জিজ্ঞাসাবাদের সুবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী ও বাহার আলী এলাকায় চুরি, ডাকাতি,চাঁদাবাজী ছিনতাইসহএকাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষকে জিম্মি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল। তাদের হুমকিতে সাতক্ষীরা জেলার একমাত্র নারী কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন নিরাপত্তার জন্য দীর্ঘদিন এলাকা ছেড়ে অন্যত্রে আশ্রয় নিয়ে আছে। কুখ্যাত সন্ত্রাসী ডাকাত বাহার আলী ও ইয়ার আলী গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
Leave a Reply