
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনা পাইকগাছা ক্রিকেট একাডেমীর মধ্যে ৩ দিনের সিরিজ ক্রিকেট খেলা উদ্বোধন করলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। কালিগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) বেলা ১১ঃ৩০ টায় উপজেলা পরিষদ মাঠে পাইকগাছা ক্রিকেট একাডেম ও কালীগঞ্জ ক্রিকেট একাডেমী খেলোয়াড়দের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার,তিনি বলেন যুবকরা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারে এবং জীবনে গড়ে উঠতে পারে।
তিনি আরো বলেন ক্রিকেট তারকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বাড়ি এই এলাকায় তার কারণে এই এলাকায় আলোকিত হয়ে খেলোয়ারা অনুপ্রেরণা পেয়ে উজ্জীবিত হবে। তিনি ক্রিকেট খেলার তাদের সহযোগিতার আশ্বাস দেন। কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ ক্রিকেট একাডেমীর ক্রিকেট কোচ সাইফুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক আব্দুল কালাম বিন আকবার, আব্দুল করিম মামুন হাসান, ফয়জুল হক,। এ সময় উভয় দলের কোর্স ম্যানেজার ও অধিনায়করা উপস্থিত ছিলেন।খেলায় টচে জয়লাভ করে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয়,পাইগাছা ক্রিকেট একাডেমি ফিল্ডিং করে। খেলায় কালিগঞ্জ ক্রিকেট একাডেম নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রমিলা ক্রিকেটার সুলতান সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করে।কালিগঞ্জ ক্রিকেট একাডেমির অহন ৬ উইকেট লাভ করে। জবাবে পাইগাছা ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ২৩ ওভারে ১৩০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ৪০ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও রুবায়েত। তিনদিনের এই সিরিজ ক্রিকেট খেলা আগামী শনিবার পর্যন্ত চলবে। খুলনা পাইগাছা ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা কালিগঞ্জে একটি স্থানীয় হোটেলে অবস্থান করছে। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা উপজেলা পরিষদ একই মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply