1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত ৭ মেধাবি শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময় - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত ৭ মেধাবি শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময়

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২৫ খ্রিস্টাব্দে এমবিবিএস এ চান্স প্রাপ্ত ৭ মেধাবি শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ জানুয়ারির বুধবার সকাল সাড়ে দশটায় কলেজের হলরুমে অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শিক্ষক পরিষদের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আব্দুল কাদের, প্রভাষক শরিফুজ্জামান শরিফ (পদার্থবিদ্যা)),প্রভাষক মোঃ বেলাল সিদ্দিক,(রসায়নবিদ্যা), কম্পিউটার শিক্ষক অপারেটর সহ শিক্ষক ও অন্যান্য কর্মচারীবৃন্দ।কলেজের অধ্যক্ষ উক্ত মেধাবী শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন।৭ মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে প্রত্যেকের অভিজ্ঞতার কথা শুনতে চায় উক্ত সরকারি কলেজের শিক্ষাকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীদের মাঝে বিনিমায়ের মাধ্যমে কলেজের শিক্ষার মান সুনাম ধারাবাহিকভাবে ধরে রাখার আহ্বান জানানো হয়।২৫ ২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে উক্ত সরকারি কলেজ থেকে চান্স প্রাপ্ত একমাত্র মেয়ে কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত যমুনা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে স্বত্বাধিকারী সাংবাদিক শেখ শরিফুল ইসলামের কন্যা শারমিন সুলতানা মিম, মোঃ সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম হোসেন,মোঃ জুবায়ের হোসেন আলিফ,মোঃ শাহরিয়ার নাফিস,তূর্য ঘোষ,মোঃ রাইফুল ইসলাম হাবিব।উক্ত সাত শিক্ষার্থীর ২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে এমবিবিএস এ মেরিট স্কোরে অবস্থান হয়েছে।কালিগঞ্জ সরকারি কলেজ হইতে বিজ্ঞান বিভাগ হইতে এইচএসসি পাশের পরে উক্ত শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য কালীগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অব্যর্থনা সহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিবৃতি প্রদান করেছেন।

ছবিঃ কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত ৭ মেধাবি শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময় সহ উষ্ণ অভ্যর্থনার একাংশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency