1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জের রতনপুরের রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন  - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ-
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন

কালীগঞ্জের রতনপুরের রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের কৃতী সন্তান মো. তানভীর রেজা সাফল্যের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। ২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এর ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে পরিবার ও এলাকাবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছেন।সাবেক কৃতি খেলোয়াড় মো. মাহরুফ হোসেন ও রোকেয়া পারভীনের জ্যেষ্ঠ সন্তান তানভীর রেজা শৈশব থেকেই ছিলেন ব্যতিক্রমী মেধার অধিকারী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি, ২০১৭ সালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ বোর্ড বৃত্তি এবং ২০১৯ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। প্রথমবারের চেষ্টাতেই মেডিকেলে ভর্তির সুযোগ পান।

পড়াশোনার পাশাপাশি রেড ক্রিসেন্ট ও স্কাউটের সঙ্গে যুক্ত থেকে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। ভবিষ্যতে একজন দক্ষ অর্থোপেডিক সার্জন হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এই কৃতী সন্তান। তাঁর সাফল্যে রতনপুরবাসী গর্বিত। এলাকাবাসী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency