1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা

কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 সুকুমার দাশ বাচ্চু, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা”—এই প্রত্যয়কে সামনে রেখে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং দুর্নীতিবিরোধী গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার ফাইনাল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতায় “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”—বিষয়ের পক্ষে সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। যুক্তি, তথ্য ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় প্রতিদ্বন্দ্বিতা শেষে শ্রীকলাকে পরাজিত করে সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে ওঠে।

অপর সেমিফাইনালে একই বিষয়ের পক্ষে নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ অংশগ্রহণ করে। প্রাণবন্ত যুক্তিতর্কে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে পরাজিত করে নলতা মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনাল পর্বে বিতর্কের বিষয় ছিল—“পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ।” বিষয়ের পক্ষে সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বনলতা মাইমুনা বিনতে জামান সওদা, মেহেরা আনজুম ও সাদিয়া সুলতানা এবং বিপক্ষে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবিল হাসান, রত্না সুলতানা ও ঋ সরকার অংশ নেয়। তুমুল যুক্তি-তর্ক, তথ্যনির্ভর বক্তব্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক আশিকুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, কালীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সাংবাদিক সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এবং রোকেয়া মনসুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সোমা বিশ্বাস।

বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মণ্ডল। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। ফলাফল সংরক্ষণে সহযোগিতা করেন কমিটির সদস্য শিক্ষিকা কণিকা সরকার ও সৈয়দ মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে দলীয় ও ব্যক্তিগত পুরস্কার এবং সনদপত্র তুলে দেওয়া হয়। বিতর্ক প্রতিযোগিতায় নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবিল হাসান

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবুল হাসান, দ্বিতীয় হন একই বিদ্যালয়ের দিগন্ত মণ্ডল এবং তৃতীয় স্থান অর্জন করেন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী দে। এ ছাড়া আরও ছয়জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

এ সময় “নতুন কুঁড়ি-২০২৬” প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে কালীগঞ্জের জাকির হোসেন প্রথম স্থান অর্জন করায় তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকেও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সংগ্রামে তরুণ প্রজন্মই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের বীজ বপনের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে আগামী দিনের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency