
কালিগঞ্জ( সাতক্ষীরা)প্রতিনিধি
শনিবার ৩১জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে শার্শা উপজেলা ক্রিকেট একাডেমী বনাম কালিগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির মধ্যকার একদিনের প্রীতি ওয়ান ডে ক্রিকেট খেলা অনুষ্ঠিত। কালিগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির আয়োজনে শনিবার ওয়ানডে ক্রিকেট ম্যাচে কালিগঞ্জ ক্রিকেট একাডেমী ও শার্শা ক্রিকেট একাডেমির মধ্যকার খেলাটি শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলু হক, শার্শা উপজেলা ক্রিকেট একাডেমীর কোচ আলী আজগর, পরিচালক জিফান মাহমুদ, ক্যাপ্টেন তাসান রহমান, কালিগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির কোচ সাইফুল ইসলাম,ক্যাপ্টেন বাইজিদ, ক্রিকেটার আব্দুল গফুর বাবু। খেলায় টচে জয়লাভ করে শার্শা উপজেলা ক্রিকেট একাডেমী ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কালিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়।
কালিগঞ্জ ক্রিকেট একাডেমীর উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে রোহান ও আবিষ্কার জুটি ব্যাট করতে নামেন। ওয়ানডে ক্রিকেট ম্যাচে ৪০ ওভারের খেলায় কালিগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমি ৬ উইকেট হারিয়ে ৪১৩ রান সংগ্রহ করে ।জবাবে শার্শা উপজেলা ক্রিকেট একাডেমি ১৬০ রানে অলআউট হয়ে যায়।কালিগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমী জয় লাভ করে। খেলায় ১১৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে কালিগঞ্জ ক্রিকেট একাডেমীর সাইফুল ইসলাম।
Leave a Reply